ইমরান খানের নামে আরও ছয় মামলা

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে নতুন করে আরও ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দেশজুড়ে মোট মামলা দেড়শ ছাড়িয়েছে। এসব মামলা নিয়ে একসঙ্গে কাজ করছে বেশ কয়েকটি তদন্তকারী দল। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ৯ মে। বাকি তিনটি হয়েছে পরদিন ১০ মে।

ইমরান খান মামলার বিষয়ে বলেন, ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

আরও পড়ুন: ওমরাহ পালনে ই-ভিসা চালু সৌদি আরবের

গত বছরের এপ্রিলে পদচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর বিভিন্ন সময়ে তার নামে বহু মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে কোন অবস্থাতেই দেশ ছাড়বেন না বলে সম্প্রতি এক বার্তায় মন্তব্য করেছেন ইমরান খান।


একাত্তর/আরএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর