ভারতের টমেটোর দাম বেড়েছে ছয় গুণ!

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম

ভারতের বাজারে টমেটো এখন সেই দেশের প্রধান আলোচনায় পরিণত হয়েছে। বেশ কিছু দিন ধরেই দেশটির বিভিন্ন রাজ্যে নিত্য দরকারি এই সবজির দাম বেড়ে চলছিলো। অবশেষে সেই টমেটো শত ছাড়িয়ে রাজধানী দিল্লির বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ রূপিতে। 

ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, আবহাওয়া অনুকূলে না থাকায় ও অতিবৃষ্টির কারণে ভারতে এবার টমেটো কম উৎপাদন হয়েছে। আর এর বেশ বিরূপ প্রভাব পড়েছে টমেটোর বাজারে। দেশটিতে অতি প্রয়োজনীয় এ সবজিটির দাম বেড়েছে প্রায় ছয় গুণ শতাংশ!

শুক্রবার রাজধানী দিল্লিতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১২০ রূপিতে। চলতি বছরের শুরুতে যা ছিল মাত্র ২২ রুপি। দেশটির খাদ্য মন্ত্রণালয়ের নথি থেকেই জানা গেছে এ তথ্য। তবে উত্তরাখন্ডে টমেটোর দাম ২৫০ রুপিতে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

টমেটোর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে দেশটির বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ। আবার, এ নিয়ে অনেকে মজাও করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিম তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাসি-ঠাট্টা। কর্তৃপক্ষের সমালোচনা করতেও ছাড়ছেন না তারা। 

টমেটো নিয়ে তৈরি বেশ কয়েকটি মিম ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দ্রুতমানব উসাইন বোল্ট ও তিন স্প্রিন্টারকে। বোল্টের ওপর লেখা হয়েছে ‘টমোটো’; অপর তিনজনের ওপর লেখা হয়েছে ‘জুতা’, ‘ডিজেল’ ও ‘পেট্রোল’। 

এরমাধ্যমে বোঝানো হয়েছে এ তিন পণ্যের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে টমেটোর দাম। টমেটোর এমন দাম বাড়ার কারণে দেশটিতে অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে। কর্ণাটকের এক কৃষক দাবি করেছেন, কিছু দুষ্কৃতিকারী তার দেড় লাখ রুপির টমেটো চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন: রাত পেহালেই ওপার বাংলায় পঞ্চায়েত নির্বাচন

এদিকে ভারতে জুন-জুলাই এবং আবার অক্টোবর-নভেম্বরে টমেটোর দাম বাড়ে। কিন্তু এবার তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। দেশটির খাদ্য কর্মকর্তারা জানান, এ সময়টাকে মৌসুমী দাম বৃদ্ধি হিসেবে দেখা হয়। আগস্টে ফসল তোলার সময় হলে টমেটোর দাম কমে যাবে।

ভারতে টমেটোর মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের রাজ্যগুলো। নিজেদের চাহিদা মিটিয়ে মৌসুমের ওপর নির্ভর করে বাড়তি পণ্য অন্য রাজ্যে সরবরাহ করে তারা। এসব রাজ্যে এবার ফলন কম হয়েছে বলেই জানিয়েছে ভারতের খাদ্য কর্তৃপক্ষ। 


একাত্তর/এসি

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর