আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধ্বসে ১০ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম

আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধ্বসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।

জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটায় দিকে প্রথম ভূমিধ্বস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়।

তিনি জানান, একই এলাকায় দ্বিতীয় ভূমিধ্বসে সাতজন আহত এবং এক শিশুসহ আরও চারজন নিহত হয়। সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাবজিতে ভারত-পাকিস্তান প্রেম, সমাপ্তি হলো জেলে

নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি খুঁজে পায়।

আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়।
 
একাত্তর/এসজে

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলের ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর