থাইল্যান্ডে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা

বন্যায় অচল ব্যাংকক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার) ব্যাংকক এবং আশপাশের এলাকাগুলোতে সব সরকারি কর্মচারীদের জন্য এই বিশেষ ছুটি মঞ্জুর করা হয়।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শহরের ব্যস্ততা ও গণপরিবহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের যাতায়াত এবং দুর্ভোগ লাঘব করতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রশাসনিক কাজকর্ম সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের বিবেচনা অনুযায়ী চালু রাখা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।


সরকারের এই আকস্মিক সরকারি ছুটি ঘোষণার ফলে দেশটিতে এক নতুন রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ব্যবহৃত বিতর্কিত ব্যালট পেপার সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার কথা ছিল এই সময়ে।

আদালতের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, দুদিনের সরকারি ছুটির কারণে এই ঐতিহাসিক রায়ের সময় পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা পুরো নির্বাচনী ফলাফলকেই এক ধরনের নতুন সংশয় ও প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে।


উল্লেখ্য, টানা ৪৮ ঘণ্টায় প্রায় ১২ ইঞ্চি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে শনিবারই পুরো ব্যাংকক শহরকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগকবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন।

শহরের প্রধান প্রধান রাজপথগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে, বহু যানবাহন অর্ধেক নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং থাইল্যান্ডের এই প্রাণবন্ত রাজধানী বর্তমানে এক নজিরবিহীন জলাবদ্ধতার মুখোমুখি। একদিকে প্রকৃতির তাণ্ডব এবং অন্যদিকে রাজনৈতিক-আইনি মামলার ঝুলন্ত সিদ্ধান্ত, সব মিলিয়ে চরম সংকটে পড়েছে থাই প্রশাসন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আমেরিকান সামরিক সক্ষমতার ওপর আবার বড় ধরনের আঘাত হানল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এক সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর