ভারতে টমেটো বোঝাই ট্রাক ছিনতাই!

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম

ভারতজুড়ে চলছে টমেটোর আকাল। ধাই ধাই করে বাড়ছে দাম। ফলে দিনে দিনে টমেটো চলে যাচ্ছে ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে। হয়ে উঠেছে মহার্ঘ্য পণ্য। 

এই পরিস্থিতিতে দুই দিন আগেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়, বাজারে টমেটো বিক্রেতারা দোকানে পাহারাদার বসাচ্ছে চুরি ও ছিনতাই বন্ধে। 

টমেটোর দাম এতোটাই চড়েছে যে, বাজারে গিয়ে টমেটো কিনতে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। পারতপক্ষে টমেটো কেনার পথেই হাঁটছেন না সাধারণ মধ্যবিত্ত। 

তার মধ্যেই আড়াই টন টমেটো বোঝাই এক ট্রাক ছিনতাই করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাও আবার যেনতেন উপায়ে নয়।

গেলো শনিবার, নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাজালায়। ছিনতাই হওয়া ট্রাকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ব্যাঙ্গালুরুর শহরতলীর একটি গ্রাম হচ্ছে চিক্কাজালা।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, গত শনিবার চিত্রদুর্গা জেলার হিরিয়ুরের বাসিন্দা মাল্লেশ বিক্রির জন্য আড়াই টন টমেটো নিয়ে কোলারে যাচ্ছিলেন। 

মাঝপথেই টমিটো বোঝাই ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা মারে। তার পরেইও ওই গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা দাবি করে। 

কিন্তু মাল্লেশ এবং ট্রাকের চালকের কাছে পথ খরচ বাদে কোনও টাকাই ছিল না। ফলে দাবি মতো টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানায়।

এর পরেই মাল্লেশ ও চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে টমেটো ভর্তি ট্রাক ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। প্রায় আড়াই লাখ টাকার টমেটো ছিল গাড়িতে। 

ওই বিপুল টাকা লোকসানের ফলে মাথায় হাত পড়েছে সেই ব্যক্তির। গত সপ্তাহেই হাসান জেলার বেলুরের এক চাষি অভিযোগ করেন, তার ২ লক্ষ ৭০ হাজার টাকার টমেটো চুরি হয়ে গেছে। 


একাত্তর/এআর

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর