মার্কিন থিঙ্ক ট্যাংকের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম

আমেরিকান থিঙ্ক ট্যাংকের এক নেতার বিরুদ্ধে চীনের অনিবন্ধিত এজেন্ট হিসাবে কাজ করার পাশাপাশি অস্ত্র এবং ইরানের তেল বিক্রির দালালি করার অভিযোগ এনেছেন নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা।

সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে এমন অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটাররা জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নাগরিক গ্যাল লুফট ২০১৬ সালে চীনা প্রতিপক্ষের হয়ে আমেরিকার এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন, তা দেশটির আইনে অপরাধ।

ফেডারেল প্রসিকিউটাররা দাবি করেছেন, চীনের কিছু নীতির প্রতি জনসম্মুখে সাফাই গাইতে এবং সমর্থন দিতে ওই সরকারি কর্মকর্তাকে অর্থ প্রদান করেছেন ৫৭ বছরের গ্যাল লুফট। এই কাজ করার জন্য তার কোন ধরনের অনুমতি নেই। ফলে লুফট অপরাধ করেছেন।

শুধু তাই নয় গ্যাল লুফট চীন, লিবিয়া,সংযুক্ত আরব আমিরাত এবং কেনিয়ার গ্রাহকদের সাথে অস্ত্র বিক্রির দালালি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও লুফটের এক সহযোগি এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ম্যানহাটনের সরকারি কৌসুলিরা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। কৌসুলিরা আরও জানান, গ্যাল লুফট বর্তমান পলাতক বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ করা এই কর্মকর্তার পক্ষে বিবৃতির খসড়া লিখে দিতেন গ্যাল লুফট। যা পরবর্তীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চীনা গণমাধ্যমে পাঠানো হতো।

গ্যাল লুফট ইনস্টিটিউট ফর দ্য অ্যানালাইসিস অফ গ্লোবাল সিকিউরিটির সহ-পরিচালক। তিনি নিজেকের মার্কিন নিরাপত্তা ও জ্বালানির উপদেশক হিসাবে বর্ণনা করতেন। এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট জানাচ্ছে, সিআইএ’র সাবেক এক পরিচালকও তাদের উপদেষ্টা কাজ করেন।

 

একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে উঠার মতো ঘটনা। চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ফিলিপাইনের সাবেক মেয়র অ্যালিস গুও। এমন অভিযোগ ওঠার পর পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অ্যালিস গুওকে গ্রেপ্তারের জন্য হন্য হয়ে খুঁজতে থাকে...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করা এক চীনা গুপ্তচরকে গ্রেপ্তার করেছে চীনের গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত গুপ্তচর চীনের একটি সামরিক কোম্পানিতে কাজ করছিলেন।শুক্রবার তাকে গ্রেপ্তারের খবর...
ব্রিটেনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশটির পার্লামেন্টে চীনা গুপ্তচর সক্রিয় বলে আইনপ্রণেতাদের সতর্ক করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই- ফাইভ। চীনের ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত চীনা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর