ইন্দোনেশিয়ায় ইরানের তেলের ট্যাংকার জব্দ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম

ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড।

মঙ্গলবার অবৈধ তেল পরিবহনের সন্দেহে ওই সুপার ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে জানায় তারা। খবর: রয়টার্স।

এমটি আরমান নামের ওই ট্যাংকারটি ৩০৪ মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল পরিবহন করছিল।

ইন্দোনেশীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার অনুমতি ছাড়া ক্যামেরুনের পতাকাবাহী আরেকটি জাহাজে তেল স্থানান্তর করার সময় এটিকে জব্দ করা হয়।

সংস্থাটির প্রধান আন কুর্নিয়া জানান, এমটি আরমান তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। ফলে তাদের প্রতারণামূলক মনোভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার পরিবেশগত আইন লঙ্ঘন করে জাহাজটি সমুদ্রে তেলও ফেলেছিল বলে জানান তিনি।

ট্যাংকারটির সাথে এর মিসরীয় ক্যাপ্টেন, ২৮ জন ক্রু ও তিন যাত্রীকেও আটক করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড। যাত্রীরা ট্যাংকারের এক নিরাপত্তা কর্মকর্তারা পরিবারের সদস্য বলে জানা গেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ফ্রান্স

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানায়, শনাক্তের পর দুইটি সুপার ট্যাংকার পালানোর চেষ্টা করলে তারা এমটি আরমানের ওপর মনোনিবেশ করে। মালয়েশীয় কর্তৃপক্ষের সহযোগিতায় ট্যাংকারটিকে ইন্দোনেশীয় জলসীমায় নিয়ে আসা হয়।


একাত্তর/জো

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর