প্রখ্যাত লেখক মিলান কুন্ডেরার মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

পৃথিবীর অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক মিলান কুন্ডেরা আর নেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বুধবার মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আন্না এমরাজোভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন অসুস্থতার পর গতকাল প্যারিসে মারা গেছেন মিলান কুন্ডেরা।’

কুন্ডেরা চেকস্লাভাকিয়ার শহর ব্রানোতে জন্মগ্রহণ করেন। কিন্তু চেকোস্লোভাকিয়ায় ১৯৬৮ সালের সোভিয়েত আক্রমণের সমালোচনা করার পর ১৯৭৫ সালে তিনি দেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান। তার রচনা প্রায় চল্লিশের বেশি ভাষায় অনুদিত হয়েছে। 

তার প্রথম উপন্যাস ‘দ্য জোক’ ১৯৬৭ সালে প্রকাশিত হয়। উপন্যাসটিতে চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের একটি জঘন্য চিত্র তুলে ধরেছিল।

কুন্ডেরার অন্যতম বিখ্যাত বই হচ্ছে, ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং’। এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। ১৯৮৭ সালে এ লেখার ভিত্তিতে একটি চলচ্চিত্র নির্মাণ হয়। এতে অভিনয় করেন জুলিয়েট বিনোশ ও ড্যানিয়েল ডে-লুইস।

তার সমালোচনামূলক গ্রন্থ 'আর্ট অব নোভেল (১৯৮৬)' এ তিনি জীবন সম্পর্কে বলেন, 'জীবন একটি ফাঁদ, যা আমরা সব সময়ই জেনে এসেছি, আমাদের সম্মতি না নিয়েই আমাদের জন্ম দেওয়া হয়, আমরা এমন এক দেহে আটকা পড়ি যা আমরা নিজেরা পছন্দ করে বাছাই করিনি এবং আমাদের একমাত্র নিয়তি হচ্ছে অবধারিত মৃত্যু।'

১৯২৯ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বেরনো শহরে জন্ম নেন কুন্ডেরা। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত পিয়ানোবাদক।

২০১৩ সালে ১৩ বছর বিরতির পর আবারো নতুন এক উপন্যাস প্রকাশ করেন কুন্ডেরা। তার 'দ্য ফেস্টিভাল অব ইনসিগনিফিকেন্স' বইটি মিশ্র প্রতিক্রিয়া অর্জন করে।

২০১৯ সালে চেক প্রজাতন্ত্র কুন্ডেরার নাগরিকত্ব ফিরিয়ে দেয় এবং ২০২৩ সালে তার আদি নিবাস বিরনোতে মিলান কুন্ডেরা পাঠাগার স্থাপিত হয়।


একাত্তর/এআর

২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার নিজের করে নিলেন আইরিশ লেখক পল লিঞ্চ। তার লেখা পঞ্চম উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্তের মরদেহ তার কলকাতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে তার দক্ষিণ কলকাতার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একেন বাবু...
বৈষম্য ও ঘৃণামূলক বক্তব্য ছড়ানো এবং সহিংসতা উসকে দেয়ার অভিযোগে বিতর্কিত ফরাসি ঔপন্যাসিক মিশেল উয়েলবেকের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মসজিদ ইউনিয়ন। শুক্রবার (১৩ জানুয়ারি) সংস্থাটি বার্তাসংস্থা...
নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত লেখক সালমান রুশদির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার এজেন্ট ও ছেলে।রোববার (১৪ আগস্ট) রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানান, সালমানের ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে,...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর