সেরে উঠছেন সালমান রুশদি

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১২:৫৪ পিএম

নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত লেখক সালমান রুশদির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার এজেন্ট ও ছেলে।

রোববার (১৪ আগস্ট) রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানান, সালমানের ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে, সুতরাং সেরে ওঠার পথে আছেন তিনি। 

তিনি আরও জানান, আঘাত গুরুতর হওয়ায় সেরে উঠতে সালমানের লম্বা সময় লাগবে। তবে তার অবস্থা ঠিক দিকেই এগোচ্ছে। 

এদিকে সালমানের ছেলে জাফর রুশদি এক টুইটবার্তায় লিখেছেন, গুরুতর আহত হলেও তার প্রতিবাদীসুলভ সেন্স অফ হিউমার এখনও অক্ষত আছে। 

শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্কের শাতাওকোয়াহ ইন্সটিটিউশনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার কথা ছিল সালমান রুশদির। মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময় রুশদি ও অনুষ্ঠান সঞ্চালকের ওপর হামলা করে এক যুবক। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি রাশিয়ার

এ হামলার দায়ে হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিশ্বজুড়ে লেখক ও রাজনীতিবিদরা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে প্রজন্মের পর প্রজন্ম ধরে রুশদির বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। 


একাত্তর/এসজে

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত দুবাইয়ের একটি হোটেলে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর