ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের দাবি, যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:২০ পিএম

‘জরুরি’ পরিস্থিতির কারণে রাশিয়ার নির্মিত ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। এদিকে এই সেতুতে বিস্ফোরণের খবর দিয়েছে ইউক্রেনীয় গণমাধ্যম। 

সোমবার রাশিয়ান-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সেতুর ১৪৫তম স্তম্ভে জরুরি ঘটনা ঘটেছে। সেতুটি ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল ক্রাসনোদারের সাথে সংযুক্ত করে। তবে তিনি আর কোনও বিস্তারিত জানাননি।

আরবিসি-ইউক্রেন সংবাদ সংস্থা জানিয়েছে, সেতুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিলেও, আন্তর্জাতিকভাবে এটি এখনও ইউক্রেনের অংশ হিসাবে স্বীকৃত।

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সাথে সম্পৃক্ত একটি ব্যাপকভাবে অনুসরণ করা রুশ টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, সেতুতে ভোর তিনটা চার ও তিনটা ২০ মিনিটে দুটি হামলা হয়েছে।

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে সক্ষম হয়নি। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনা ইউক্রেনীয় শস্যের নিরাপদ কৃষ্ণসাগর চুক্তিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। চুক্তিটির মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। 

১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক এবং রেল সেতুটি গত অক্টোবরে একটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত বেড়ে ৩৯

তখন ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সেই হামলার অভিযোগ করেছিল ক্রেমলিন। এর কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষভাবে হামলার কথা স্বীকার করে।

আকসিওনভ এবং ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ বলেছেন, তারা সেতুতে জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য ঐ অঞ্চলে অপারেশনাল সদর দফতর স্থাপন করেছে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর