দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত বেড়ে ৩৯

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:১৫ এএম

দক্ষিণ কোরিয়ায় গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে যাওয়া টানেল থেকেই এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩ জনের মরদেহ। 

জুনের শেষের দিকে শুরু হওয়া বর্ষাকাল চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় বৃহস্পতিবার থেকে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে ৯ জন নিখোঁজ এবং ৩৪ জন আহত হওয়ার খবর দিয়েছে।

এত মানুষের মৃত্যুর জন্য দুর্যোগ প্রতিক্রিয়া বিধি অনুসরণে কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। 

চেওংজু শহরের একটি টানেলে শনিবার ১৬টি যান আকস্মিক বন্যায় ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত মোট ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও সাড়া দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টা নিয়ে এই ঘটনাটি প্রশ্ন তুলেছে। নিয়মিত ওই রাস্তা ব্যবহারকারী কিছু চালক ব্যাপকভাবে বন্যার পূর্বাভাস দেওয়া সত্ত্বেও আন্ডারপাসে প্রবেশ নিষিদ্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করেন।

আবহাওয়ার ধরণ আরও চরম হয়ে ওঠার কারণে দেশটিতে সাম্প্রতিক সময়ে বর্ষাকালে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। 

গত বছর ১১৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণে অন্তত ১৪ জনের মৃত্যুর পর সরকার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় আরও ভালোভাবে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 

সোমবার এক বিদেশ সফর থেকে ফিরে প্রেসিডেন্ট ইওল দুর্যোগ প্রতিক্রিয়ার উপর একটি আন্তঃ-সংস্থা সভা আহ্বান করেন। 

ঝুঁকিপূর্ণ এলাকার দুর্বল ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমরা গত বছর থেকে বারবার বিপজ্জনক এলাকায় চলাচল নিয়ন্ত্রণ এবং আগাম উচ্ছেদের উপর জোর দিয়েছি, কিন্তু যদি দুর্যোগ প্রতিক্রিয়ার মৌলিক নীতিগুলো অনুসরণ করা না হয়, তাহলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। 

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের দাবি, যান চলাচল বন্ধ

তিনি ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং বন্যাকবলিত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে চিহ্নিত করাসহ পুনরুদ্ধারের কাজ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার প্রতিশ্রুতি দেন।


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর