২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামানোর রূপরেখা দিলেন ট্রাম্প

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:২৯ পিএম

আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন এমন দাবি করার পর, ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনার একটি রূপরেখা দিয়েছেন। 

রোববার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রক্তপাত বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার যথেষ্ট খাতির রয়েছে।

এই মুহূর্তে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের জন্য রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে সঠিক প্ররোচনা পেলে পুতিন ও জেলেনস্কি দ্বন্দ্ব চালিয়ে যাওয়ার কোনও অর্থ দেখবেন না বলে মন্তব্য করেন তিনি। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জেলেনস্কিকে খুব ভালোভাবে চিনি, আর পুতিনকে তার চেয়েও বেশি ভালো করে। তাদের দুইজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি জেলেনস্কিকে বলব, আর না, তোমাকে একটা চুক্তি করতে হবে। আর পুতিনকে বলব, আপনি যদি চুক্তি না করেন, আমরা তাকে অনেক কিছু দেব। আমি একদিনের মধ্যে চুক্তিটি সম্পন্ন করব- একদিন’।

ট্রাম্পের দাবি, বুদ্ধির খেলায় পুতিন, ম্যাক্রোঁ ও শি জিনপিংয়ের মতো বিশ্ব নেতাদের কাছে হেরে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

‘এই লোকেরা চালাক, শক্তিশালী এবং দুষ্ট; তারা দুষ্ট, এবং তারা তাদের খেলার শীর্ষে রয়েছে। আমাদের একজন লোক আছে যার কোনও ধারণা নেই কী ঘটছে। এটা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সময়’, বলেন তিনি।

প্রাক্তন এই প্রেসিডেন্ট তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, তিনি পদে থাকলে রাশিয়া-ইউক্রেন সংঘাত ঘটত না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে ফ্লাইট বাতিলের হিড়িক

মস্কো এবং কিয়েভের মধ্যে অর্থপূর্ণ আলোচনা ২০২২ সালের বসন্তে ভেঙ্গে যায়, এবং এর জন্য উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করে। অনিয়মিত বন্দি বিনিময় ছাড়া আলোচনায় আর কোনও অগ্রগতি হয়নি।

কিয়েভ বারবার জোর দিয়ে বলেছে যে, মস্কোর সাথে আলোচনা করার কোনও মানে নেই যতক্ষণ না এটি ক্রিমিয়া এবং অন্যান্য চারটি অঞ্চলকে ফিরিয়ে না দেয়। 

তবে মস্কো বলেছে, এই ধরনের শর্ত একেবারেই অগ্রহণযোগ্য।


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর