মার্কিন সেনার উত্তর কোরিয়ায় পলায়ন

ওয়াশিংটনের ফোনকলে সাড়া দিচ্ছেনা পিয়ংইয়ং

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৪২ পিএম

দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া মার্কিন সেনাসদস্যের মুক্তির ব্যাপারে আলোচনার প্রচেষ্টায় পিয়ংইয়ং সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে ওয়াশিংটন। 

বৃহস্পতিবার পেন্টাগন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। তবে উত্তর কোরিয়া তাতে এখনও সাড়া দেয়নি বলে ধারণা করছেন তিনি। 

এর আগে, মঙ্গলবার প্রাইভেট ট্র্যাভিস কিং উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করেন।

তার বর্তমান অবস্থান বা পরিণতি সম্পর্কে উত্তর কোরিয়ার কাছ থেকে এখন পর্যন্ত কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ফলে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। 

‘গ্রেপ্তারের ক্রমাগত গুরুতর ঝুঁকি’ এবং ‘অন্যায়ভাবে আটকে রাখার গুরুতর হুমকির’ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের উত্তর কোরিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দেয়। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি। 

প্রাইভেট কিং সেনাবাহিনী ত্যাগ করেছেন, নাকি ফিরে আসার আশা করছেন তা এখনও স্পষ্ট নয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নিম্ন-পদস্থ সৈনিককে নিয়ে প্রোপাগান্ডা বা গোয়েন্দা তথ্যের খুব একটা মূল্য নেই, যা উত্তর কোরিয়াকে তাকে মুক্তি দিতে প্ররোচিত করতে পারে। তবে তার কী হবে তা অত্যন্ত অনিশ্চিত রয়ে গেছে।

এই ধরনের ঘটনার কোনও নজির না থাকার কারণে পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস পাওয়া কঠিন হয়ে পড়েছে। সর্বশেষ কোনও মার্কিন সৈন্য উত্তর কোরিয়ায় চলে গিয়েছিলেন কয়েক দশক আগে। 

পিয়ংইয়ংয়ের মার্কিন যোগাযোগের প্রচেষ্টায় সাড়া না দেয়া অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন: শস্যবাহী জাহাজে রুশ হামলার হুমকিতে বিশ্বব্যাপী বাড়ল গমের দাম

শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে প্রাইভেট কিংয়ের তার কর্মস্থল দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। 

তবে মঙ্গলবার সিউলের কাছে ইঞ্চিওন বিমানবন্দরে তিনি উড়োজাহাজে না চড়ে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় চলে যান। কীভাবে তিনি এটি করতে পেরেছিলেন তা এখনও অস্পষ্ট।


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর