যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভিনিউয়ের একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। 

নিহত রমিম উদ্দিন আহম্মেদ (২২) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভালুকিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।

পুলিশ বলছে, ওই গ্যাস স্টেশনে কাজ করতেন রমিম। বুধবার সকালে গ্যাস স্টেশনের বাইরে তার গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী।

এসময় তিনি তাদের বাধা দিলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে রমিমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।

এদিকে, এ হত্যাকাণ্ডে সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার বিকেলে দূতাবাসের ফেসবুক পেজে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়। 

সেখানে বলা হয়, মিসৌরিতে ডাকাতির ঘটনায় নিহত বাংলাদেশি ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষের দ্বারা এই ধরনের ঘৃণিত অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর