যুক্তরাজ্যে ইউক্রেনের দূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম

যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সম্প্রতি ব্রিটিশ সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা নিয়ে বিতর্কের বিষয়ে প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার সমালোচনা করেছিলেন।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভাদিম প্রিস্টাইকো প্রতি সকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রতিশ্রুতিকে ‘অস্বাস্থ্যকর কটাক্ষ’ বলে অভিহিত করেছিলেন।

কিয়েভ এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কারণ না দিলেও নিশ্চিত করেছে যে প্রিস্টাইকো আর রাষ্ট্রদূত নন।

এই মাসের শুরুর দিকে বেন ওয়ালেস বলেন, তিনি ইউক্রেনকে সতর্ক করেছিলেন যে তার মিত্ররা ‘আমাজন নয়’। আরও কিছু দেয়ার জন্য পশ্চিমা রাজনীতিবিদদের রাজি করাতে কিয়েভকে প্রাপ্ত অস্ত্রের জন্য কৃতজ্ঞতা দেখানো দরকার বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনকে সদস্য করতে দেরি হওয়ায় প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক জোটের সমালোচনা করার পর ন্যাটো সম্মেলনে তিনি একথা বলেন।

ওয়ালেসের মন্তব্য কিয়েভে ক্ষোভের সৃষ্টি করে, এবং তিনি পরে বলেন যে তার কথাগুলো ‘কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ইউক্রেন যুক্তরাজ্যের সমর্থনকে কতটা মূল্য দেয় তা দেখে তিনি ‘বিস্মিত’।

জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘আর কিভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি? আমরা সকালে ঘুম থেকে উঠে মন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারি। তিনি আমাকে চিঠি লিখুন এবং কীভাবে তাকে ধন্যবাদ জানাবেন তা আমাকে বলুন’।

প্রিস্টাইকো বলেছিলেন, গত সপ্তাহে প্রেসিডেন্টের দেয়া এ প্রতিক্রিয়ায় ‘একটু বিদ্রূপ’ ছিল, যা তিনি ‘অস্বাস্থ্যকর’ বলে বিশ্বাস করেন।

আরও পড়ুন: দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ

তিনি ২০২০ সাল থেকে লন্ডনে রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন। শুক্রবার জেলেনস্কি একটি ডিক্রি জারি করে তাকে বরখাস্ত করার ঘোষণা দেন। 

তাকে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে ইউক্রেনের প্রতিনিধির পদ থেকেও অপসারণ করা হয়েছে।


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর