অস্ট্রেলিয়ায় সৈকতে আটকা পড়ে অর্ধশত তিমির মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম

পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি। কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে ৫১টি তিমি মারা গেছে। তবে দলের বাকি তিমিদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে আলবেনির ৬০ কিলোমিটার পূর্বে চেইনস সৈকতের কাছে তিমির ঝাঁকটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে দলটি সৈকতের কাছাকাছি আসতে শুরু করে এবং সেখানে আটকা পড়ে। খবর ডয়েছে ভেলের। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্টেট ডিপার্টমেন্ট অফ বায়োডাইভারসিটি, কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশন তিমিগুলোকে উদ্ধার করতে এবং বাঁচাতে সৈকতে ক্যাম্প স্থাপন করেছে।

উদ্ধারকারী দলে দেশটির পার্থ চিড়িয়াখানার পশুচিকিত্সক এবং সামুদ্রিক প্রাণীজগতের বিশেষজ্ঞরা রয়েছেন। পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকদের একটি দল। 

image


সংস্থাটির ব্যবস্থাপক পিটার হার্টলি বলেন, ৪৬টি তিমি এখনও জীবিত আছে এবং তাদের উদ্ধার করাই হবে আমাদের মূল লক্ষ্য।  

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং তাদের উদ্ধার করবো। 

বলা হয়, পাইলট তিমি আদৌ তিমি নয়। এরা সামুদ্রিক ডলফিন পরিবারের সদস্য। স্পেনীয় ভাষায় এদের বলা হয় "ক্যালডেরন", যার অর্থ "বড় কড়াই"। পাইলট তিমিকে সিটাসিয়ান বর্গের জলজ স্তন্যপায়ী প্রাণী হিসাবে শ্রেণীবিন্যাস করা হয়। এরা এবং ডলফিন পরিবারের অন্যান্য সদস্য কালো মাছ বা ব্ল্যাক ফিশ নামেও পরিচিত। দুই প্রজাতির পাইলট তিমি রয়েছে। এক প্রজাতি দীর্ঘ পাখনাবিশিষ্ট ও দ্বিতীয়টি হ্রস্ব পাখনাবিশিষ্ট।  

আরও পড়ুন: রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পরিণত পুরুষ পাইলট তিমির দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন তিন টন পর্যন্ত হয়ে থাকে। আর স্ত্রী পাইলট তিমির দৈর্ঘ্য ১৬ ফুট এবং ওজন এক দশমিক পাঁচ টন হয়। বসবাস ও বিচরণের জন্য গভীর পানিই এদের বেশি পছন্দ। তবে মাঝামধ্যে এরা ঝাঁক বেধে সৈকতের কাছাকাছি চলে আসে আটকা পড়ে। 


একাত্তর/আরবিএস   

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর