দৌড়বিদ আস্তে দৌড়ানোয় অ্যাথলেটিক্স প্রধান বরখাস্ত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০১:৪২ পিএম

একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করতে এক সোমালি দৌড়বিদ প্রায় ২২ সেকেন্ড সময় নেয়ায় দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার চীনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে প্রায় ২২ সেকেন্ড সময় নেন ২০ বছর বয়সী নাসরা আবুকার আলি। দৌড়ে বিজয়ী ব্রাজিলের গ্যাব্রিয়েলা মুরাওয়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় নেন তিনি। 

অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসরা আবুকার বাকিদের থেকে এতটাই পিছিয়ে পড়েন যে, তিনি বেশিরভাগ সময় ফ্রেমের বাইরে ছিলেন। 

তার পারফরম্যান্স অনলাইনে উপহাস ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। এটিকে সোমালি সরকারের দুর্নীতি এবং অযোগ্যতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। 

তার নেয়া ২১ দশমিক ৮১ সেকেন্ডকে ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে ‘সবচেয়ে ধীর’ সময় হিসাবে বর্ণনা করা হয়েছে।

ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ বারে মোহামুদ বুধবার বলেছেন, জাতীয় অলিম্পিক কমিটির সাথে অনুসন্ধানে জানা গেছে যে আলীর দৌড় বা অন্য কোনও খেলার অভিজ্ঞতা নেই।

তিনি জানান, সোমালি অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান খাদিজো আদেন দাহিরকে ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং জাতির নাম বদনাম করার’ জন্য বরখাস্ত করেছেন এবং এই ঘটনার জন্য আইনি ব্যবস্থা নেবেন৷

সোমালি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন কোনও নিবন্ধিত সংস্থা নেই বলেও জানান তিনি। 

আরও পড়ুন: শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময় বেঁধে দিতে চায় চীন

সোমালিয়া বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাসোসিয়েশন একটি পূর্ববর্তী বিবৃতিতে বলে, তারা প্রতিযোগিতায় দৌড়বিদদের পাঠায়নি।

যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ বারে মোহামুদ এর আগে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, তার মন্ত্রণালয় জানত না যে আলীকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে।


একাত্তর/এসজে

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতে অতর্কিত বন্দুক হামলার ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
ভারতীয় নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন মুক্ত করার ঘটনায় আত্মসমর্পণ করা সোমালিয়ার ৩৫ জলদস্যুকে মুম্বাইয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই জলদস্যুদের নৌবাহিনীর একটি...
প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের ১৭ নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌ বাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার ৩৫ জলদস্যু।
হুতিদের ছাপিয়ে এখন আলোচনায় সোমালিয়ার জলদস্যুরা। বেশ কিছু দিন চুপচুপ থাকার পর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে আবারও শিরোনামে আফ্রিকা মহাদেশের ভয়ঙ্কর ও দুর্ধর্ষ এই জলদস্যু...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর