সোমালিয়ায় সৈকতে অতর্কিত হামলায় নিহত ৩২ 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে অতর্কিত বন্দুক হামলার ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব শুক্রবার সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরেকজন নিজেকে উড়িয়ে দেয়।

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, ৩২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে একটি হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।

আব্দিলতিফ আলি নামে আরেক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর যখন গোলাগুলির খবর আসে তখন সবাই আতঙ্কে ছিলো। তিনি মেঝেতে অনেক লাশ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছেন বলেও জানান তিনি। 

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর