সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:০৩ পিএম

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে করা ফৌজদারি মামলার সাজা স্থগিত হওয়ার পর এবার সংসদ সদস্যপদ (এমপি) ফিরে পেলেন এ কংগ্রেস নেতা। 

সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাজা স্থগিত করার দুই দিন পর তাকে এমপি হিসেবে পুনর্বহাল করা হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, এদিন কংগ্রেস নেতারা সংসদের বাইরে স্লোগান দিয়ে এবং মিষ্টি বিতরণ করে তার প্রত্যাবর্তন উদযাপন করেন।

রাহুল সংসদে ফিরে আসায় অন্যান্য বিরোধী দলের নেতারাও স্বস্তি প্রকাশ করেছেন।

২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল।

দুর্নীতির মামলায় জড়িত ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির নাম উল্লেখ করে রাহুল জানতে চেয়েছিলেন, 'চোরদের পদবি' কেন মোদি হয়? 

image

সংসদের বাইরে কংগ্রেস নেতাদের মিষ্টি বিতরণ

রাহুলের এমন মন্তব্যের পরপরই বিজেপির সংসদ সদস্য পূর্ণেশ মোদি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, রাহুল 'মোদি' সম্প্রদায়ের মানহানি করেছেন। 

চলতি বছরের মার্চ মাসে গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ড দেয়। দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরেই তিনি এমপির মর্যাদা হারান। 

আরও পড়ুন: ধারা সংশোধন ও নাম বদল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের

ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং সংসদ সদস্য হারানোয় বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়ে বিজেপি সরকার। রায় পুনর্বিবেচনার দাবি করে বিরোধী দলগুলো। 

সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একজন আইন প্রণেতা হিসাবে রুহুলের পুনর্বহাল হওয়ার বিষয়টি ভারতের রাজনীতিতে ইতিবাচক ঘটনা।


একাত্তর/আরবিএস  

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর