ক্ষেপণাস্ত্রের উৎপাদন 'ব্যাপক হারে' বাড়াতে বললেন কিম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০১:৫৭ পিএম

ব্যাপক হারে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অস্ত্র কারখানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।    

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, স্থানীয় সময় শুক্রবার এবং শনিবার, এ দুইদিন কৌশলগত ক্ষেপণাস্ত্র ও রকেট লাঞ্চার শেলের পাশাপাশি সাঁজোয়া যুদ্ধযান তৈরির কারখানা ঘুরে দেখেন কিম।

এসময় ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ এবং যুদ্ধের প্রস্তুতিকে ‘বেগবান’ করার ক্ষেত্রে কারখানার ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেসিএনএ আরও জানায়, কিম শেলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং কারখানা পরিদর্শনকালে তিনি ব্যক্তিগতভাবে একটি সাঁজোয়া যুদ্ধযান চালান।

image


এদিকে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড (ইউএফএস) সামরিক মহড়ার প্রস্তুতি গ্রহণের সময় কিম এসব অস্ত্র কারখানা পরিদর্শন করলেন।

আরও পড়ুন: ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীতে র‍্যাবের অভিযান

উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে একটি আগ্রাসনের মহড়া হিসেবে দেখে থাকে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, এমনটা ঘটলে তার ‘দাঁতভাঙ্গা’ জবাব দেয়া হবে।


একাত্তর/আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর