পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগে গির্জায় আগুন

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:২২ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় কোরআন অবমাননার অভিযোগে গির্জায় আগুন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 

বৃহস্পতিবার বিবিসি জানায়, অন্তত চারটি গির্জায় আগুন লাগানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আর বাসিন্দারা বলেছেন, গির্জার সাথে সংযুক্ত এক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানে ব্লাসফেমির শাস্তি মৃত্যুদণ্ড। এর জন্য দেশটিতে এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি, তবে এই অভিযোগে বহু লোক এর আগে জনতার হাতে নিহত হয়েছে।

পাকিস্তানের জনসংখ্যার ৯৬ শতাংশের বেশি মুসলমান ধর্মাবলম্বী বলে মনে করা হয়।

রয়টার্স জানিয়েছে, দুই খ্রিষ্টান ব্যক্তির কাছে লাল কালিতে অবমাননাকর মন্তব্য লেখা কোরআনের পাতা পাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

বাড়ি ছেড়ে পালানো ইয়াসির ভাট্টি জানিয়েছেন, ‘তারা জানালা, দরজা ভেঙে ফ্রিজ, সোফা, চেয়ার এবং অন্যান্য গৃহস্থালি জিনিসপত্র নিয়ে গির্জার সামনে পুড়িয়ে ফেলার জন্য স্তূপ করে রাখে। তারা বাইবেলও পুড়িয়ে দেয় এবং অপবিত্র করে, তারা ছিল নির্মম’।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা খ্রিস্টানদের ভবন ধ্বংস করছে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে।

পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আমির মীর কথিত ধর্ম অবমাননার নিন্দা করে এক বিবৃতিতে বলেছেন, এলাকায় হাজার হাজার পুলিশ পাঠানো হয়েছে এবং কয়েক ডজন লোককে আটক করা হয়েছে।

একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামক একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোক এতে জড়িত। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছে। 

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

পার্শ্ববর্তী শহর লাহোরে পাকিস্তানি বিশপ আজাদ মার্শাল বলেছেন, খ্রিষ্টান সম্প্রদায় এই ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত ও ব্যথিত’।


একাত্তর/এসজে 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর