গুরুতর অসুস্থ অং সান সু চি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মিয়ানমানের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। দাঁতের মাড়ির সংক্রমণের কারণে কয়েকদিন ধরে কিছুই খেতে পারছেন না তিনি। গার্ডিয়ানের খবর।

বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সু চির ছেলে কিম আরিস। তিনি জানিয়েছেন, তার মা সু চি'র অবস্থা সংকটাপন্ন। দুই বছর ধরে জেলে থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

কিম আরিস জানিয়েছেন, ৭৮ বছর বয়সী সু চিকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না। কয়েক দিন আগে তিনি যখন হাঁটতে পারছিলেন না তখনো তাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে দেওয়া হয়নি। এখন তিনি বমি, মাথা ঘোরা এবং দাঁতের সমস্যায় ভুগছেন।

অং সান সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ওই সময় তার এ পুরস্কারটি গ্রহণ করেছিলেন ছেলে কিম আরিস।

তিনি জানিয়েছেন, এর আগে যখন তার মাকে সেনাবাহিনী আটক করেছিল তখন পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে দিতো। কিন্তু ২০২১ সালে আটকের পর একবারের জন্যও নিজ মাকে দেখতে দেওয়া হয়নি তাকে।

কিম আরিস বর্তমানে লন্ডনে বসবাস করছেন। সেনাবাহিনীর হাতে নির্যাতন ও গ্রেপ্তারের ভয়ে তিনি সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

একাত্তর/এআর
মিয়ানমারের সামরিক জান্তা মঙ্গলবার জানিয়েছে, আটক প্রাক্তন নেতা অং সান সু চি ‘সুস্থ আছেন’। এর ঠিক একদিন আগে তাঁর ছেলে রয়টার্সকে বলেছিলেন, তিনি তাঁর ৮০ বছর বয়সী মায়ের অবস্থা সম্পর্কে সামান্যই তথ্য...
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জন্মদিন ছিল বুধবার। সেদিন চুলে ফুল পরে ছবি পোস্ট করায় দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মন্দালয়ে পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে বলে স্থানীয়...
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে গৃহবন্দী করা হয়েছে তাকে। গোপন সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে আসেননি কোনো ক্রেতা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর