মিয়ানমার নেত্রী সু চি সুস্থ আছেন: জান্তা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

মিয়ানমারের সামরিক জান্তা মঙ্গলবার জানিয়েছে, আটক প্রাক্তন নেতা অং সান সু চি ‘সুস্থ আছেন’। এর ঠিক একদিন আগে তাঁর ছেলে রয়টার্সকে বলেছিলেন, তিনি তাঁর ৮০ বছর বয়সী মায়ের অবস্থা সম্পর্কে সামান্যই তথ্য পাচ্ছেন এবং আশঙ্কা করছেন তিনি কিছু না জেনেই মারা যেতে পারেন।

টোকিওতে এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, তিনি বছরের পর বছর ধরে তাঁর মায়ের কাছ থেকে কোনো খবর পাননি এবং মনে করেন তাকে মিয়ানমারের রাজধানী নেপিডোতে আটকে রাখা হয়েছে।

শান্তিতে নোবেল বিজয়ী সু চিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আটক করা হয়, যে অভ্যুত্থানে তাঁর নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয় এবং দেশে গৃহযুদ্ধ শুরু হয়। তিনি উস্কানি, দুর্নীতি ও নির্বাচনী জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাভোগ করছেন, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

সামরিক জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অং সান সু চি সুস্থ আছেন। তবে, বিবৃতিতে তাঁর অবস্থা সম্পর্কে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

জান্তার এই বিবৃতির বিষয়ে কিম আরিসের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

তিনি বলেন, মিয়ানমারে আসন্ন বহুপর্বের নির্বাচন, যা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, তা তাঁর মায়ের দুর্দশা লাঘবের একটি সুযোগ দিতে পারে। যদিও অনেক বিদেশি সরকার এই নির্বাচনকে সামরিক শাসনকে বৈধতা দেয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত একটি লোক দেখানো নির্বাচন হিসেবে খারিজ করেছে।

আরিস আশা প্রকাশ করেন, ভোটের আগে সমালোচকদের শান্ত করতে সামরিক বাহিনী হয়তো সু চিকে মুক্তি দিতে পারে বা তাঁকে গৃহবন্দী করতে পারে।

সামরিক জান্তা আরিসের বিরুদ্ধে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টার অভিযোগ এনেছে। এটি ২০২০ সালের পর প্রথম সাধারণ নির্বাচন, যখন সামরিক বাহিনী সু চির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, এটি নিছক মিথ্যা বানোয়াট, যা মিয়ানমারে আসন্ন অবাধ ও সুষ্ঠু বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনকে ব্যাহত করার জন্য সময়মতো তৈরি ও বিতরণ করা হয়েছে।

সু চির রাজনৈতিক দল, মিয়ানমারের বৃহত্তম রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ভেঙে দেয়া হয়েছে এবং সামরিক জান্তাবিরোধী অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে।

একাত্তর/এসি
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর