‘ইন্ডিয়া’ কি ‘ভারত’ হয়ে যাচ্ছে!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামফলকে দেশের নাম ‘ইন্ডিয়া’ -এর বদলে ‘ভারত’ লেখা হয়েছে। এর মধ্যদিয়ে দাপ্তরিক ও আনুষ্ঠানিকভাবে ভারতের নাম পরিবর্তনের জল্পনা আরও জোরালো হয়েছে।

ইন্ডিয়াকে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’ নামে ডাকা হলেও ঐতিহাসিকভাবে ইংরেজিতে যোগাযোগের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ নাম ব্যবহার করা হয়।

এর আগে গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু জি–২০ নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্রে নিজেকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ নামে পরিচয় দিয়েছেন। এর পরপরই নাম পরিবর্তনের এ বিতর্ক শুরু হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের নাম বদলে ফেলার যে এজেন্ডা হাতে নিয়েছে বিজেপি সরকার, তারই বার্তা দেয়া হয়েছে। 

এদিকে মোদির সামনে ভারত লেখা নামফলকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

দেশটির সরকার চলতি মাসে সংসদের বিশেষ যে অধিবেশন ডেকেছে, সেখানে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর