কুকুরের মাংস নিষিদ্ধ করছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কুকুরের মাংস খেয়ে থাকে। তবে সব কোরীয় নাগরিকরা এই পশুটির মাংস খান না। এমনকি দেশটির রাজধানী সিউলেও এটি সহজপ্রাপ্য নয়। তবে দক্ষিণ কোরিয়াতে কুকুরের মাংস খাওয়া হয় বলে এর বিরুদ্ধে অনেক দিন ধরেই সোচ্চার বিশ্বের প্রাণী অধিকারকর্মীরা।

তাদের দাবি, কুকুরের মাংস খাওয়া যাবে না। এটির বিক্রিও নিষিদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত কোরীয় কর্তৃপক্ষ সেই ডাকে সাড়া দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় আইন করে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হতে যাচ্ছে। সম্প্রতি দেশটির রাজধানী সিউলে কুকুরের মাংস ব্যবসার বিরোধিতা করে সমাবেশ করেন কর্মীরা।

দক্ষিণ কোরিয়াতে শতাব্দী প্রাচীন এই রসনাটি নিষিদ্ধে যেমন নয়, তেমনি আবার বৈধও নয়। এমন সাংঘর্ষিক অবস্থান থেকে বেরিয়ে আসতে এবার দেশটির সরকার কুরের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রবর্তনের পরিকল্পনা করছে, তা শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার নতুন আইনটি প্রস্তাব করে। দ্রুত প্রস্তাবটি সমর্থন দেয় দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। এতে বিলটি পাস করার জন্য যথেষ্ট সমর্থনও পাওয়া যায়। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের নীতি কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেন, দক্ষিণ কোরিয়ায় পোষা প্রাণী লালন পালন করে প্রায় ১০ মিলিয়ন পরিবার। তাই এখনই সময় কুকুর খাওয়া বন্ধ করার। মানুষ এবং প্রাণীদের সহাবস্থান থাকা উচিত। কুকুরের মাংস নিয়ে চালানো অবৈধ কার্যক্রম বন্ধ করা উচিত।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়াতে কুকুরের খামারের সংখ্যা অনেকটাই কমে গেছে। কিন্তু কুকুর খামারি সমিতির দাবি, প্রতি বছর এখনো ৭-১০ লাখ কুকুর খাওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়। অবশ্য এ সংখ্যা এক দশক আগের থেকে অনেকটা কমে গেছে। সিউলের আশেপাশেও বিক্রি কমেছে।

একাত্তর/আরএ
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর