শিশু হত্যার প্রতিশোধে ২৫০ কুকুর খুন, অবশেষে দুই বানর আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০১:৩৮ পিএম

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে প্রায় ২৫০ কুকুর হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইটি বানর আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ নিজের শিশু বানর হত্যার প্রতিশোধ নিতেই এমন ঘটনা ঘটিয়েছে বানররা।

সোমবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুই বানরকে ধরার জন্য মহারাষ্ট্রের বিড় শহরের যায় রাজ্যের নাগপুর বন-দপ্তরের একটি বিশেষ দল। বানর দুটিকে ধরে নাগপুর নিয়ে আসা হয়েছে।

বিড়ের বন কর্মকর্তা শচীন কাণ্ড জানান, কয়েক মাস ধরে দুই বানর লাভোল এবং এর আশপাশের গ্রামে কুকুরের বাচ্চা দেখলেই ধরে নিয়ে উঁচু স্থানে চলে যেত, তারপর উঁচু থেকে ছুঁড়ে ফেলে দিতো। এভাবে একের পর এক কুকুরের বাচ্চা মেরেছে তারা।

এর আগে ওই অঞ্চলে একটি বানর ছানাকে মেরে ফেলেছিল কয়েকটি কুকুর। তারপর থেকেই দুই বানর প্রতিশোধ নিতে থাকে। সম্প্রতি ওই দুই বানর কয়েকজন স্কুল শিক্ষার্থীকেও আক্রমণ করে। মূলত এরপরেই গ্রামবাসী বন অধিদপ্তরে অভিযোগ জানায়।

image


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

এদিকে দুই বানরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। অনেকে এ ঘটনায় বানরের পক্ষে দাঁড়ালেও অনেকে বলছেন বিপক্ষে।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর