স্লোভাকিয়ায় নির্বাচনে জয় পেলো রুশপন্থি দল

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম

স্লোভাকিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর জনপিয় দল এসএমইআর-এসএসডি দেশটির জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। ফিকো একজন রাশিয়াপন্থি নেতা হিসেবেও পরিচিত। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সমালোচনার পাশাপাশি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করতে চেয়ে এরইমধ্যে পশ্চিমা দেশগুলোর নজরে এসেছে দলটি। 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, রোববারের ফলাফলে এসএমইআর-এসএসডি ২৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দেশটির মধ্যপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া (এসপি) দলকে পরাজিত করেছে। প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পেয়েছে ১৭ শতাংশ ভোট। 

সংস্লিটরা বলছেন রবার্ট ফিকো সফলভাবে সংখ্যাগরিষ্ঠ জোট তৈরি করতে পারলে, তিনি চতুর্থবারের মতো ইউক্রেনের প্রতিবেশি এ দেশটির নেতৃত্ব দেবেন।

নির্বাচনের আগে ৫৯ বছর বয়সী ফিকো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় আসলে ইউক্রেনে আর "এক রাউন্ড গোলাবারুদও" পাঠাবে না এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। 

রাশিয়ার সাথে চলমান যুদ্ধে এতোদিন ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছিলো দেশটি।  

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসএমইআর-এসএসডি দলটি স্লোভাকিয়ার সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্ব করে, যারা রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। ফলে বিপাকে পড়তে পারে কিয়েভ। 

স্লোভাকিয়া মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। স্লোভাকিয়ার উত্তর-পশ্চিমে চেক প্রজাতন্ত্র, উত্তরে পোল্যান্ড, পূর্বে ইউক্রেন, দক্ষিণে হাঙ্গেরি এবং দক্ষিণ-পশ্চিমে অস্ট্রিয়া। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর ব্রাতিস্লাভা। দেশটির জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ। 

আরবিএস  
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর