রাশিয়ায় হাজারের বেশি অস্ত্রের কনটেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্টিলারি শেল ও রকেটসহ এক হাজারেরও বেশি কনটেইনার সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করেছে উত্তর কোরিয়া, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। 

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজ কিছু ছবি প্রকাশ করে দাবি করেছে, উত্তর কোরিয়ার পাঠানো এসব সামরিক সরঞ্জাম প্রথমে রাশিয়ার পতাকাবাহী জাহাজে করে দেশটিতে নেয়া হয়। পরে একটি ট্রেনে করে এসব রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। খবর ডয়েচে ভেলের। 

গেলো মাসের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে কোরিয়ার নাজিন থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টকের দুনেই বন্দরে কনটেইনারগুলো পাঠানো হয়েছিল।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য আমরা উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানাই। এর ফলে ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করবে রাশিয়া, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা করবে এবং এ অবৈধ যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করা হবে।

কিম-পুতিন বৈঠক। ইমেজ- ডয়েচে ভেলে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে এই সম্প্রসারিত সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক ব্যবস্থাকে ক্ষুণ্ন করবে। 

যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের বিষয়ে মস্কো বা পিয়ংইয়াং এখনও কোনো মন্তব্য করেনি। 

এর আগে সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে আনুষ্ঠানিক বৈঠক করেন কিম-পুতিন। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের অভিযোগ, কিমের রাশিয়া সফরের মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ শুরু করেছে উত্তর কোরিয়া। 

সে সময় মস্কো জানিয়েছিল, কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন তাদের বৈঠকে 'সন্তোষজনক' এক চুক্তিতে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কানাঘুষা চলছে তা সঠিক নয়। 

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর