মহারাষ্ট্রে ট্রাক-মিনিবাস সংঘর্ষ, শিশুসহ নিহত ১২

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:১১ এএম

ভারতের মহারাষ্ট্রে ট্রাক-মিনিবাস সংঘর্ষে এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছত্রপতি সম্ভাজিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী একটি মিনিবাস একটি কনটেইনার ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেট বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। তারা বুলধানা জেলার সাইলানি দরগা পরিদর্শন করে নাসিকে ফিরছিলেন।

এ দুর্ঘটনার পর কনটেইনারের চালক এবং আঞ্চলিক পরিবহন অফিসের (আরটিও) দুই সহকারী পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে ঔরঙ্গাবাদ গ্রামীণ পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো নিয়ম না মেনেই মহাসড়কে কনটেইনার ট্রাক থামান এবং এ কারণেই এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।

আরবিএস
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর