তেল উৎপাদন আরও কমাতে পারে ওপেক প্লাস

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

তেল উৎপাদন আরও কমাতে চলেছে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্ররা। ওপেক প্লাস তেল কম উৎপাদন করার সময়সীমা আগামী বছর পর্যন্ত বাড়াতে পারে। এমনকি উৎপাদন আরও কমিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিতে পারে রপ্তানিকারক দেশগুলো। গত সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৮০ মার্কিন ডলারের ওপরে। তবে গত সেপ্টেম্বরের শেষের দিকে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৯৮ ডলারের কাছাকাছি। খবর রয়টার্স’র।

ওপেক প্লাসের একটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার জোটের বৈঠকে সম্মিলিতভাবে তেল উৎপাদন আরও কমানোর বিষয়ে আলোচনা হতে পারে। একই সূত্র চলতি মাসের শুরুর দিকেও বলেছিল, ওপেক প্লাস তেল সরবরাহ আরও কমানোর বিষয়টি বিবেচনা করছে।

সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েতসহ মোট ১৩টি তেল রপ্তানিকারক দেশ ওপেকের সদস্য। তাদের মিত্রদের মধ্যে রয়েছে রাশিয়া, মালয়েশিয়া, বাহরাইনসহ আরও ১০টি দেশ। এদের একসঙ্গে ওপেক প্লাস বলা হয়ে থাকে।

তেল উৎপাদনের মাত্রা নির্ধারণে বৃহস্পতিবার অনলাইনে বৈঠকে বসবে ওপেক প্লাসের সদস্যরা। গত ২৬ নভেম্বর হওয়ার কথা ছিল এই বৈঠক। তবে আফ্রিকান দেশগুলোর উৎপাদন মাত্রা নিয়ে মতবিরোধের জেরে পিছিয়ে যায় বৈঠকটি। অবশ্য এ ইস্যুতে তারা ঐকমত্যের দ্বারপ্রান্তে চলে এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো।

ওপেক প্লাসের সদস্যরা এরই মধ্যে সম্মিলিতভাবে দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় পাঁচ শতাংশ। ২০২২ সালের শেষের দিক থেকে কয়েক ধাপে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

একাত্তর/জো
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) ওপেক প্লাস।
উপসাগরীয় যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করার সঙ্গে সঙ্গে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানি দ্বীপ খার্গ দ্বীপ এখন ওয়াশিংটন এবং তেল আবিবের সমর পরিকল্পনাবিদদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ভারসাম্য রক্ষায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।রোববার সৌদি আরব জানিয়েছে, তারা জুলাই মাসে দৈনিক তেলের উৎপাদন ১০ ব্যারেল কমাবে। এই...
রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাচ্ছে।রোববার (২ এপ্রিল) সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলো সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়। খবর: রয়টার্স।তেল...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর