জ্বালানির উৎপাদন বাড়াতে সম্মত হলেও রপ্তানি নিয়ে বিপাকে ওপেক প্লাস

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম

ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) ওপেক প্লাস।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (৫ এপ্রিল) জ্বালানি সংকট নিয়ে বৈঠক করেছে ওপেক প্লাসের সদস্যরা।  

বৈঠকে মে মাসের জন্য দৈনিক দুই লাখ ছয় হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই বৃদ্ধি মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। কারণ, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বড় তেল রপ্তানিকারক দেশগুলো উৎপাদন বাড়াতে পারছে না। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি ১২০ ডলারে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। 

তবে ওপেক প্লাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি থাকলেও বাস্তবে তা কার্যকর হতে সময় লাগবে।

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর