সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে।

ইরানভিত্তিক মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দেইর আজ -জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়। 

হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।  

রাশিয়ার স্পুটনিক বলেছে, ড্রোন হামলার পর ওই ঘাঁটি থেকে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। আহত সেনাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি নেয়ার জন্য ব্যবহার হয়েছে হেলিকপ্টারটি। 

ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাশদ আশ-শাবি এ ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে।

টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে এই হামলা চালানো হয়।

গাজায় ইসরাইলি গণহত্যায় সমর্থন দেয়ায় এর আগেও সিরিয়ার বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে।   

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর