তুরস্কে বিচারের মুখোমুখি ইসরাইলি ফুটবলার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি দাবি এবং ঘৃণা উসকে দেয়ার অভিযোগে তুরস্কে বিচারের মুখোমুখি হয়েছেন দেশটির এক ফুটবলার। স্যাগিভ জেহেসকেল নামের এই ইসরাইলি এই ফুটবলার তুর্কি লিগের দল অ্যান্টালিয়াস্পোরের হয়ে খেলেন। এরিমধ্যে তাঁকে বরখাস্ত করেছে তার তুকি ক্লাব। 

রোববার রাতে জেহেসকেলকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইলের জাতীয় দলের এই ফুটবলার শনিবার তুর্কি সুপার লিগে আন্টালিয়াস্পোরের হয়ে ত্রাবজোন্সস্পোরের বিপক্ষে ম্যাচে গোল করেন। গোলের উদযাপনের সময়য় ক্যামেরার সামনে নিজের বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান জেহেসকেল।

ব্যান্ডেজে লেখা ছিল ‘১০০ দিন। ০৭/১০’ । সঙ্গে ডেভিডের তারকা চিহ্ন। এটি সাধারণত ইহুদি আত্মপরিচয় ও ইহুদি ধর্মের স্বীকৃত প্রতীক হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ্ই আচরণকে তুরস্কের মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড’ এর অভিযোগ এনে জেহেসকেলকে আটক দেখিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। এর আগে ক্লাক তাকে বহিষ্কার করে।

তুরস্কের বিচারমন্ত্রী জানান, জেহেসকেলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। ইসরাইল জাতীয় দলেরও সদস্য ২৮ বছর বয়সী এই ফুটবলার। রোববার রাতে তুরস্ক ত্যাগ করার সময় জেহেসকেলকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর অ্যান্টালিয়াস্পোর এক বিবৃতিতে জানায়, তুরস্কের মূল্যবোধবিরোধী কার্যক্রমের জন্য জেহেসকেলকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টালিয়াস্পোর। 

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর