ইরান-পাকিস্তানকে যে বার্তা দিলো চীন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম

পাকিস্তানে ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর, উভয় দেশকে সংযত হবার আহ্বান জানিয়েছে চীন। সেই সঙ্গে দেশ দুটোকে আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বুধবার হামলা চালায় প্রতিবেশী দেশ ইরান। তবে ইরানের এই হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ জানিয়ে পাকিস্তান বলেছে, এই হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন।

এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরান সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুইটিকে সংযত হওয়ার আহ্বান জানালো বেইজিং।

বুধবার, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাও নিং নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তান ও ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশকে একত্রে কাজ করতে হবে। আমরা মনে করি পাকিস্তান ও ইরান ঘনিষ্ঠ প্রতিবেশী ও প্রধান দুইটি ইসলামিক দেশ।

মূলত পাকিস্তান ও ইরান হলো চীনের অন্যতম অর্থনৈতিক অংশীদার। সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক বেড়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর