এডেনে হারিয়ে যাওয়া দুই মার্কিন কমান্ডোকে মৃত ঘোষণা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম

লোহিত সাগরে হুথিদের তাণ্ডবে যখন দিশেহারা যুক্তরাষ্ট্র, ঠিক তখনই হুথিদের জব্দে পাল্টা আঘাতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। আর এসব হামলার জেরেই চলতি মাসের শুরুতে এডেন উপসাগরে নিখোঁজ দুই মার্কিন নৌসেনার খোঁজ মেলেনি এখনো। তাদের খুঁজতে গিয়ে ১০ দিন ব্যয় করেছে ওয়াশিংটন। আর সে কারণেই দুজনকেই মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছিল, ১১ জানুয়ারি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য ইরানের পাঠানো একটি অস্ত্রের চালান জব্দে এডেন উপসাগরে অভিযান চালাতে যায় মার্কিন নেভি সিলসের সদস্যরা। ঠিক তখনই নিখোঁজ হন ওই দুই সেনা। মাস্তুল তোলা ছোট নৌকায় চড়ে সোমালিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালায় নেভি সিলসের সদস্যরা। 

রোববার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১০ দিন নিবিড়ভাবে খোঁজ করার পরও যুক্তরাষ্ট্রের নেভি সিলসের দুই সেনাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা তাঁদের মৃত ঘোষণা করছি। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গেল নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরাইলি সম্পৃক্ততা আছে এমন জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা।

চলতি মাসে বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে হুথি বিদ্রোহীরাও আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি দুটো মার্কিন জাহাজেও হামলা চালায় ইয়েমেনের ইরান সমর্থিত এই গোষ্ঠী। 

বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ বাব আল মান্দেব প্রণালি দিয়ে হয়ে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন আর জিবুতি লোহিত সাগরের প্রবেশপথেই অবস্থান। তবে হুথিদের হামলার ভয়ে এখন অনেক জাহাজকেই আফ্রিকার ঘুরপথে যেতে হচ্ছে। এতে করে জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে হাজারো মাইল পথ। যা বিশ্ব বাণিজ্যের জন্যে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। বেড়ে যাচ্ছে পণ্য পরিবহনের খরচ। 

একাত্তর/এসি
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হবার ঘটনার জেরে
ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ হামলার ঘটনায় আটজন আহত হয়েছে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো পর্যালোচনা করছে ইসরাইল।
হুথি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর