স্পেনের অভিনব ঘোড়া শুদ্ধিকরণ উৎসব!

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

এতোদিন পর্যন্ত বিভিন্ন সম্প্রদায় ভেদে আমরা শুনেছি মানুষকে শুদ্ধ করার নানা পরীক্ষা কিংবা আচার অনুষ্ঠানের কথা। কিন্তু এর ব্যাতিক্রম ঘটেছে ইউরোপিয় দেশ স্পেনের সান বার্তালোম দে পিনারেস নামের ছোট্ট একটি শহরে। সেখানে প্রতি বছর ঘোড়া শুদ্ধিকরণ চলে জাঁকজমক করে। 

লাস লুমিনারিয়াস স্পেনের ছোট্ট শহর সান বার্তোলোম দে পিনারেসে প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে প্রচলিত এক অনুষ্ঠান। যা প্রতিবছর ঘোড়া প্রেমীরা তাদের ঘোড়ার শুদ্ধিকরণ ও রক্ষার জন্য পালন করে থাকেন। দুই দিনের এই আয়োজন দেশটিতে ব্যাপক সাড়া ফেলে প্রতি বছরই। 

এই অনুষ্ঠানে শহরের বাসিন্দারা বনফায়ার তৈরি করেন। সেই জলন্ত আগুন ঝাপিয়ে পার হয় ঘোড়াগুলো। এখানে প্রায় এক’শটি ঘোড়া অংশ নেয়। ১৮ শতাব্দী ধরে এই অনুষ্ঠানটি সেইন্ট অ্যান্টনির জন্য একটি আশীর্বাদ। এই দিন গৃহপালিত প্রাণীগুলোকেও বাইরে নিয়ে যাওয়া হয়। যাতে পবিত্র ধোঁয়ায় তাদের শুদ্ধিকরণ হয়।

স্পেনের এক ধর্মযাজক বলেছেন, প্রতিবছর ১৬ জানুয়ারি সেন্ট অ্যান্টনি দিবসের আগে এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। প্রিয় ঘোড়াটিকে সারা বছরের জন্য শুদ্ধ করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। আয়োজনের শুরু থেকেই তারা ঘোড়াগুলোকে শুদ্ধিকরণ পরীক্ষার জন্য প্রস্তুত করে। যাতে সারা বছর ভালো থাকে।

বছরের পর বছর ধরে প্রাণী অধিকার রক্ষা সংগঠনগুলোর তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পরও প্রাচীন অনুষ্ঠানটি কোনোভাবেই বন্ধ হয়নি। অনুষ্ঠানটির আয়োজকরা জানিয়েছেন, আগুনের উপর দিয়ে ঝাঁপিয়ে যাওয়ার আগে ঘোড়াগুলোকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। যেমন ঘোড়ার লেজের অংশের চুল গুলো বেঁধে ঢেকে দেয়া হয়। যাতে আগুনের সংস্পর্শে কোনোভাবেই ক্ষতি না হয়।

 

এআর
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর