মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম

কট্টর রক্ষনশীল সমাজ ব্যবস্থা বেরিয়ে আসার প্রক্রিয়ায় আরও একটি বড় পদক্ষেপ নিলো সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে প্রথম কোন পানশালা বা মদের দোকান খোলা হচ্ছে। তবে এই পানশালায় শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের কাছে অ্যালকোহল পরিবেশন করবে।

বুধবার এই পরিকল্পনার সঙ্গে জড়িত এবং তার দেখানো একটি নথির বরাতে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নথিতে বলা হয়েছে, এই পানশালার গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। সে সঙ্গে মাসিক বরাদ্দের মধ্যে সীমাবন্ধ থাকবে হবে।

নথিতে আরও বলা হয়েছে, পানশালাটি রিয়াদের কূটনৈতিক পাড়ায় খোলা হবে। সেখানে প্রবেশের ক্ষেত্রে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের প্রবেশ করতে দেয়া হবে এবং তারা মাস প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যালকাহোলের বেশি পান করতে পারবেন না।

তবে মুসলিম দেশের কূটনীতিকরা সেই পানশালায় যেতে পারবেন কী-না, সেটি এখনো পরিস্কার করে কিছু বলা হয়নি। তারপরও এই পদক্ষেপকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। দেশটির পর্যটন আইনেও বড় পরিবর্তন আনা হচ্ছে।

পানশালা খোলার পরিকল্পনার সাথে যুক্ত সূত্র জানিয়েছেন, আসছে সপ্তাহগুলোতে অ্যালকাহোল স্টোরটি খোলার আশা করা হচ্ছে। সৌদি আরবের মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, যার জন্য শত শত বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা বা কারাদণ্ড হতে পারে এবং প্রবাসীরাও নির্বাসনের মুখোমুখি হন।

রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া এ সপ্তাহে জানিয়েছে যে, সরকার কূটনৈতিক চালানের মধ্যে অ্যালকোহল আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা করে নতুন পানশালার চাহিদা বাড়িয়ে তুলতে পারে। আরব নিউজ বলছে, সৌদি আরবের কূটনৈতিক মিশনগুলো পণ্য ও অ্যালকাহোল আমদানিতে নতুন নিয়ম চালু হয়েছে।

দেশটিতে অ্যালকোহল শুধু কূটনৈতিক মেইলের মাধ্যমে বা কালোবাজারে পাওয়া যায়। সৌদি সাম্প্রতিক বছরগুলোতে কঠোর সামাজিক বিধিনিষেধ অনেকটাই শিথিল করেছে, যেমন প্রকাশ্যে পুরুষ ও নারীদের আলাদা করা এবং নারীদেরকে কালো পোশাক বা আবায়া পরতে বাধ্য করার আইন শিথিল করা হয়েছে।

সৌদি ক্রাউন প্রিন্স সালমানের অধীনে এবার আরেকটি মাইলস্টোন হতে চলেছে। ইসলামে মদপান নিষিদ্ধ হবার পরেও দেশটি বাণিজ্যিক ও পর্যটনের কারণে এ ধরনের পদক্ষেপ নিতে চলেছে। ২০৩০ সালের মধ্যে তেলভিত্তিক অর্থনীতিনির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।

 

এআর
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর