মরেই যেতাম, দুশো কিমি বেগে গাড়ি কনভয়ে ঢুকে পড়ে: মমতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় চোট লেগেছে। তা নিয়েই বুধবার সন্ধ্যায় রাজভবনে যান মমতা। সেখান থেকে বেরিয়ে জানান, যে ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাতে তাঁর মৃত্যুও হতে পারত। একটি গাড়ি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাঁর কনভয়ে ঢুকে পড়েছিল। যে কারণে তাঁর চালক ব্রেক কষতে বাধ্য হন। এখনও মাথা টনটন করছে বলে জানান মমতা। মমতার মাথায় ছোট ব্যান্ডেজ বাধা ছিল।

তিনি বলেন, ‘একটা গাড়ি আমার গাড়ির সামনে আচমকা চলে আসে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়ি গলি দিয়ে বেরোচ্ছিল। আমার চালক বুদ্ধিমানের মতো জোরে ব্রেক কষে। পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে। একটু রক্তও পড়েছে। এখন ফুলে আছে সামান্য। মাথায় এখনও ব্যথা করছে বলে জানান মমতা। বলেন, মাথাটা এখনও টনটন করছে। তাই নিয়েই কাজ করলাম। আমার মনে হচ্ছে জ্বর আসছে। গা গোলাচ্ছে। হালকা ঠান্ডাও লাগছে। এখন একটু বাড়ি যাচ্ছি।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমার গাড়ির কাচ খোলা ছিল। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত। কাচ ভেঙে ড্যাশবোর্ডসহ আমার সারা গায়ে ঢুকে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি। আমি ওষুধ খেয়েছি। আপাতত হাসপাতালে যাচ্ছি না।

কোন গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ে? সে প্রসঙ্গে মমতা কোনও মন্তব্য করতে চাননি। বলেন, ‘অনেক সময়ে অনেকে অন্য কারও গাড়ি ব্যবহার করে। সে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক। আইনের হাতে ছেড়ে দিচ্ছি। এটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ বলেন, কোন গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়েছে, আমরা তদন্ত করে দেখছি।

প্রসঙ্গত, বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার। সভা শেষে কলকাতা ফেরার জন্য গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। সভাস্থল থেকে চড়াই পথে জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন গাড়িচালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী।

যদিও গাড়ি না-থামিয়ে মমতা সরাসরি কলকাতার উদ্দেশে রওনা দেন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, আঘাত পাওয়ার পরেই কপালে রুমাল বেঁধে নেন মমতা।

বর্ধমান থেকে হেলিকপ্টারে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। গিয়েও ছিলেন হেলিকপ্টারেই। কিন্তু সভা চলাকালীন আবহাওয়া খারাপ হতে শুরু করে। কুয়াশার পাশাপাশি চলছিলো বৃষ্টিও। সেই কারণে মুখ্যমন্ত্রী সড়কপথে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন। কলকাতায় ফিরেই তাঁর কনভয় সোজা গিয়েছে রাজভবনে। সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়েছেন মমতা।

এআর
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতির ব্যক্তিগত স্টাফ হিসেবে এক জ্যোতিষীকে নিয়োগ দিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে...
তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের পর সৌজন্যের এক বিরল ছবি দেখা গেল চেন্নাইয়ের আলওয়ারপেটে। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই প্রাক্তন...
পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাঁর সরকার বাংলাদেশ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর