ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ ফেরত দিলো রাশিয়া

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

রুশ সামরিক বিমান বিধ্বস্তে নিহত ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ কিয়েভ কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে রাশিয়া।  

সংবাদমাধ্যম ইউক্রিনফর্ম জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পর শুক্রবার নিহত সেনাদের মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে।

ওই রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও একে অপরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো।

রাশিয়া বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী বেলগোরোডের সীমান্ত অঞ্চলে গুলি করে বিমানটিকে ভূপাতিত করেছে। যার ফলে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন। 

কিয়েভকে অভিযুক্ত করে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছেন, ইউক্রেন গুলি করে উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, ইউক্রেন তাদের নিজেদের সেনাদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তারা আমাদের পাইলট ও ক্রুদেরও হত্যা করেছে।  

যদিও ভলোডিন তার অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেননি এবং তার দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এসব অভিযোগ সরাসরি অস্বীকার করলেও কিয়েভ কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটছে না। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক বিমানের ব্ল্যাক বক্সগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মস্কোর একটি বিশেষ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রুশ সামরিক বাহিনীর একটি আইএল-৭৬ পরিবহন উড়োজাহাজ রাশিয়ার পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে আরোহী হিসেবে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন। ইউক্রেনের সাথে বন্দি বিনিময়ের জন্য ওই ৬৫ জনকে বেলগোরোদে নেয়া হচ্ছিল।

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর