পাক সেনাদের নির্দেশনায় শেহবাজই কি প্রধানমন্ত্রী?

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

পাকিস্তানে জোট গড়ে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে নওয়াজের দল পিএমএলএন। তবে নওয়াজ শরীফ নন, প্রধানমন্ত্রী হচ্ছেন তার ছোট ভাই শাহবাজ শরিফ। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, শাহবাজের সঙ্গে বর্তমান সামরিক বাহিনীর নেতৃত্বের সম্পর্ক উষ্ণ। নওয়াজের বদলে শাহবাজকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্দেশনা তারাই দিতে পারে।

গত দশকের মাঝপথে দুর্নীতির মামলায় আজীবন নিষেধাজ্ঞাপ্রাপ্ত হয়ে ব্রিটেনে পাড়ি জমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার ছিলো নওয়াজকে সামরিক বাহিনী ক্ষমতায় বসাতে মরিয়া।

তবে ভোটে ইমরানপন্থীদের অবিস্মরণীয় জয়ের পর জোট রাজনীতির ঘটনাপ্রবাহে নিজেকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরিয়ে নিয়েছেন নওয়াজ। আর এর পেছনের কারণ খুঁজতে নানা সমীকরণ মিলিয়ে দেখছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। বলা হচ্ছে, পরিস্থিতি বুঝেই ভাইকে সামনে ঠেলে দিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে হারানোর পর জোট সরকারের নেতৃত্ব দেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ। ভাইয়ের প্রত্যাবর্তনের পর থেকে ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত নানা সময় তিনি বলেছেন, পিএমএল-এন প্রধান নওয়াজকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী পদে দেখতে মুখিয়ে রয়েছেন তিনি।

তবে নওয়াজকন্যা মরিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শেহবাজ হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। নওয়াজ তাদের পর্দার আড়াল থেকে নির্দেশনা দেবেন।

পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ বলছে, শেহবাজের সঙ্গে বর্তমান এস্টাবলিশমেন্ট সামরিক বাহিনী নেতৃত্বের সম্পর্ক উষ্ণ। নওয়াজের বদলে শেহবাজকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্দেশনা তারাই দিতে পারে। সেনারা মনে করতে পারে, ভোট পরবর্তী পরিস্থিতে শেহবাজই ভালো অপশন।

২০১৮ সালে পিটিআই সর্বোচ্চ আসনে জয়লাভ করে জোট সরকার গঠন করে তিন বছরেরও বেশি ক্ষমতায় থাকার পর পিডিএম জোটের কাছে আস্থা ভোটে হেরে যায়। তখন থেকেই যেভাবেই হোক পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন নওয়াজের ভাই শাহবাজ। আর তাই হয়তো পাকিস্তানের ক্রান্তিকালে যে হাল ধরেছে তার ওপরই আস্থা রাখতে চায় সেনাবাহিনীসহ সবাই।


এআর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর