পূর্ব ইউক্রেনের আভদিভকা শহরের নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে। এর ফলে ওই অঞ্চলে ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এমন পরিস্থিতিতে আভদিভকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলেনস্কি প্রশাসন।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্ডার সিরস্কি সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
সেনাদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
আভদিভকা শহরের পতনকে রাশিয়ার অন্যতম বড় বিজয় আখ্যা দিয়ে এ জন্য পশ্চিমাদের দায়ি করেছেন জেলেনস্কি।
তিনি বলেন, পশ্চিমারা অস্ত্র সরবরাহ হ্রাস করার কারণেই ইউক্রেন সেখানে ব্যর্থ হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সিরস্কি জানান, ঘেরাও হয়ে পড়া এড়ানোর পাশাপাশি সেনাদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত বুধবার সিরস্কি জানিয়েছিলেন, তিনি আভদিভকাসহ অন্যান্য সম্মুখ যুদ্ধের অবস্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সেখানকার পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, শনিবার রুশ সেনারা শহরের "পুরো নিয়ন্ত্রণ" নিয়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে "গুরুত্বপূর্ণ বিজয়" বলে প্রশংসা করেছেন।
সরকার পতনের আন্দোলনের হুমকি ইসরাইলি শ্রমিক ইউনিয়নের
ফেব্রুয়ারিতেই মস্কোতে বৈঠক, হামাসকে সাথে চায় পিএ