যুক্তরাজ্যের তুষারঝড়ে জনজীবন বিপন্ন, ঘরবন্দী অর্ধলক্ষ

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রবল তুষারঝড় আঘাত হেনেছে। বিপজ্জনক এই তুষারঝড়ে সেখানকার মহাসড়ক বন্ধ হয়ে গেছে, ঘর-বাড়ি হয়েছে বিদ্যুৎহীন। 

এই পরিস্থিতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউ) সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের যে যেখানে আছে সেখানেই থাকার অনুরোধ করা হয়েছে।

বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষ বিদ্যুৎ পরিসেবার বাইরে রয়েছেন।

স্থানীয় সময় শনিবার ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সময় এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০৫ কিলোমিটারে (ঘণ্টায় ১৯০ মাইল) পৌঁছেছিলো বলে জানা গেছে। আবহাওয়াবিদরা ১০ ফুট তুষারপাতের পূর্বাভাস দিয়েছিলেন। এই পরিমাণ তুষার লেক তোহোর আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জীবন-হুমকির উদ্বেগ তৈরি করতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউ) সিয়েরা নেভাদা পর্বতমালার জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করেছে। উচ্চতর স্থানগুলোতে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ের কারণে শনিবার ইন্টারস্টেট ৮০ মহাসড়ক বন্ধ করা হয়েছে। তুষারঝড়ের কারণে গাড়িচালকদের কাছে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জরুরি কর্মীদের। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা।

অবশ্য যুক্তরাষ্ট্রের আরও কিছু অংশ আবার চরম আবহাওয়ার মোকাবিলা করছে। দেশটির টেক্সাসে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে দমকলকর্মীরা কঠিন আবহাওয়ার মধ্যে বিশাল দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে।

এএ/এআর
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে ঝড়ের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি পরিবার। ঝড়ের কারণে বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রজুড়ে ধেয়ে আসছে এক প্রলয়ংকরী তুষারঝড়, যার কবলে পড়তে যাচ্ছেন দেশটির প্রায় ২০ কোটিরও বেশি মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতোমধ্যে জনজীবন স্থবির হয়ে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর