রাজ্যসভার সংসদ সদস্য পদে ইস্তফা দিলেন বিজেপি সভাপতি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা হিমাচল প্রদেশের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় তিনি এ সিদ্ধান্ত নিলেন। 

সোমবার তার পদত্যাগপত্র রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গেলো ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হন  জেপি নড্ডা। সে রাজ্যের চারটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিজেপির মনোনীত প্রার্থীরা।

বিজেপির একটি সূত্র বলছে, বর্তমানে নাড্ডা নিজের রাজ্য হিমাচল থেকে নির্বাচিত সাংসদ। আগামী এপ্রিলে সেই মেয়াদ শেষ হচ্ছে। গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে পূর্বের পদ ছেড়েছেন তিনি।

এর আগে ২৭ ফেব্রুয়ারি হিমাচলের একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটাভুটিতে ক্রস ভোটিংয়ের কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল বিজেপি। তার পর থেকেই ওই রাজ্যে সরকার বদলের জল্পনা চলছে। কংগ্রেস বিধায়কদের (রাজ্যসভার সাংসদ) ছয়জন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ করেছেন। সেখানে কংগ্রেসের ফাটল আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এই পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষ থেকে নাড্ডার ইস্তফা জাতীয় রাজনীতিতে নতুন মেরূকরণ সৃষ্টি করেছে।

 

এএ/আরবিএস
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর