জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরাইলের বহিষ্কার চায় ইরান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরাইলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইরান। 
 
তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিববাদী এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের অর্থ ও সামাজিক পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থার প্রধানকে আলাদা তিনটি চিঠি দিয়েছেন।

কাজেম গরিববাদী বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার ভেতরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে সেখানকার নারী ও শিশুদের ওপরে দখলদার সেনাদের বর্বরতা। সেখানকার নারী ও তরুণীদের পরিস্থিতি ভয়াবহ।

তিনি আরও বলেন, দখলদার ইসরাইল এই ধরনের কালো ইতিহাসের অধিকারী হওয়ার পরও জাতিসংঘ নারী বিষয়ক কমিশনের সদস্য রয়েছে যা এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে বিরাট বাধা।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর