মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিআই)। এর পরপরই দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে প্রচারে নামার পরই তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার দেশটির নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাকেত গোখলে।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন গোখলে। 

এ তৃণমূল নেতার অভিযোগ, অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটেতে বিমানে করে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন মোদি। সেখানে পৌঁছাতে তিনি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি হেলিকপ্টার ব্যবহার করেছেন। এর মধ্যদিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 

প্রমাণ হিসেবে বার্তা সংস্থা পিটিআই-এর একটি টুইটের স্ক্রিনগ্র্যাবও (ভিডিও) পোস্ট করেছেন গোখলে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পালনাডুতে জনসভায় ভাষণ দেওয়ার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে নেমে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসাথে মোদির বিরুদ্ধে দায়ের করা অভিযোগের একটি অনুলিপিও পোস্ট করেছেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে গোখলে আরও লিখেছেন, নির্বাচনী প্রচারে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের জন্য ইসি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তদন্ত বা কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারে সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না।

১৯৭৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও একই কাজ করে শাস্তির মুখে পড়েন। 

এর আগে গেলো শনিবার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ৪ জুন। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর