মস্কো হামলা নিয়ে পুতিন-লুকাশেঙ্কো ফোনালাপ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম

সন্ত্রাসবিরোধী সহযোগিতার বিষয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা।  

স্থানীয় সময় শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ক্রেমলিনকে উদ্ধৃত এ তথ্য নিশ্চিত করেছে।  

ফোনালাপে পুতিন এবং আলেকজান্ডার লুকাশেঙ্কো যৌথভাবে "সন্ত্রাসবাদ" মোকাবেলায় তাদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরবর্তী পরিকল্পনার বিষয়ে কিছু জানায়নি ক্রেমলিন। 

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রক মস্কোতে মস্কো হামলার নিন্দা জানিয়ে বলেছে, মস্কোতে যা ঘটছে তা আমরা গভীর বেদনার সাথে অনুসরণ করছি। এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করা যায় না।

আরও বলা হয়েছে, এই কঠিন মুহূর্তে আমরা ভ্রাতৃপ্রতিম রাশিয়ান জনগণের পাশে একসাথে দাঁড়িয়েছি। আমরা নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। 

এর আগে শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, ক্রোকাস সিটি হলে হামলায় ১৮৭ জনেরও বেশি আহত হয়েছেন।

হামলার ঘটনায় এরইমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তাপ্রধান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে চার জন সরাসরি হামলায় যুক্ত ছিলো। 

অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর