প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবে না রাশিয়া-বেলারুশ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ এ রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের ‘স্বাগত জানানো হয়নি’ বলে জানিয়েছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। 

শনিবার ইউক্রেনীয় ইউটিউব চ্যানেল ইউনাইটেড নিউজ জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্রীড়াবিদদের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। 

প্যারিস মেয়র বলেন, আমি রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের বলতে চাই যে, তারা প্যারিসে আমন্ত্রিত নন। আমি ইউক্রেনীয় ক্রীড়াবিদ ও সমস্ত ইউক্রেনীয় জনগণকে বলতে চাই, আমরা তাদের খুব জোরালোভাবে সমর্থন করি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ায় রাশিয়া। তাতে বেলারুশ সমর্থন দেয় পুতিনের দেশকে। আর এতেই চটেছে ইউরোপ নিয়ন্ত্রিত অলিম্পিক কমিটি।

যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, রাশিয়ার ক্রীড়াবিদরা নিরপেক্ষ অবস্থান থেকে প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করা যাবে না। 

 প্যারিসের মেয়র অ্যান হিদালগো।

এমনকি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রেও রাশিয়া ও বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে আইওসি পরিচালক জেমস ম্যাকলিওড জানিয়েছিলেন, যেহেতু তারা (রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা) ব্যক্তিগত ক্রীড়াবিদ, কোনো নির্দিষ্ট দেশের নয়। সে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের ব্যক্তিগত নিরপেক্ষ এ্যাথলেটদের অন্যদের সাথে প্যারেডে অংশ নেবার এখতিয়ার নেই। তবে তাদেরকে ভিন্ন একটি সুযোগ তৈরি করে দেবার চেষ্টা চলছে।

অন্যদিকে মস্কো বলছে, রুশ ক্রীড়াবিদদের ওপর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এসব বিধিনিষেধ “নব্য-নাৎসিবাদ” অবস্থান। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর