গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:১৭ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু।

নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল বোমা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানা গেছে।

বুধবার (১০ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। ইসরায়েলি সেনাবাহিনী এই বাড়িতে বোমাবর্ষণ করেছিল।

এর আগে হামলার পর তাৎক্ষণিকভাবে চার শিশুসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।

আল জাজিরার হাতে আসা এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০ জনের মৃতদেহ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। নিহতদের মধ্যে চার শিশুর লাশও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বর্বর এই হামলার শিকার বাড়িটি ছিল আবু ইউসুফ পরিবারের এবং হামলায় আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন।

এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহেও গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের সবাই নারী ও শিশু বলে সেসময় জানিয়েছিল আল জাজিরা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এআর
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে বন্দি থাকার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন এক ইসরাইলি জিম্মি। ২০২১ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসব থেকে অপহৃত হওয়া রম ব্রাসলাভস্কি নামক ২১ বছর বয়সী এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর