ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুড়তে থাকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সেনারা। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানবাহিনী শতাধিক ড্রোন শনাক্ত করেছে। ড্রোনের পাশাপাশি ইরান আরও বেশকিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে এমন সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

ইতোমধ্যে সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। তিনি বলেছেন, ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে ইসরায়েলি বিমানবাহিনী। ড্রোনগুলো প্রতিহত করতে জিপিএস প্রযুক্তিতে অচলাবস্থা বিরাজ করছে। ইসরায়েলি আকাশসীমায় ড্রোনগুলো প্রবেশ করলেই কেবল সাইরেন বাজানো হবে। যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করবে তাদের সেনাবাহিনী।

প্রসঙ্গত, এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালালো ইরান। তবে এই হামলার লক্ষ্যবস্তু এখনও স্পষ্ট নয়। দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের আকাশসীমার বাইরেই বেশিরভাগ ড্রোনকে ভূপাতিত করার পরিকল্পনা তাদের। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ সহযোগিতা করবে তাদেরকে।

ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়াদলিন দেশটির চ্যানেল ১২ নিউজকে বলেছেন, ইরানি ড্রোনগুলো প্রতিটি ২০ কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত।

এদিকে এ ঘটনায় নির্ধারিত সফর সূচি বাতিল করে ওয়াশিংটন ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের এই হামলা নিয়ে হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করবেন তিনি।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন নিরাপত্তা টিমের সদস্যরা নিয়মিত ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি অপর অংশীদার ও মিত্রদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন সমর্থন লৌহদৃঢ়। ইসরায়েলি জনগণের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র।

হামলার প্রেক্ষিতে নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আকাশসীমা বন্ধের পাশাপাশি সবধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরাক এবং জর্ডানও।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তাসহ প্রাণ হারান ইরানের সাতজন সামরিক কর্মকর্তা। সেই হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি।

এআর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর