অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩১ এএম

অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠিয়ে দেয়া হবে রুয়ান্ডা, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এমন প্রস্তাব পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।

২০২২ সালের চুক্তি অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে প্রায় ৪০ হাজার অভিবাসন প্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য, বিনিময়ে রুয়ান্ডাকে দেবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা। বিতর্কিত এ বিলটির বিরোধিতা করছে ব্রিটেনের মানবাধিকার সংগঠনগুলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত বিতর্কিত রুয়ান্ডা বিল অবশেষে আইনে পরিণত হচ্ছে। এই আইনের মাধ্যমে এখন থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠানো হবে রুয়ান্ডা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছেন, ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশে রওনা করবে।

যুক্তরাজ্যে শরণার্থী প্রত্যাশী ২৯ বছর বয়সী আফগান নাগরিক আমিন ইতিমধ্যে রুয়ান্ডা যাওয়ার চিঠি পেয়েছেন, অবৈধ পথে গত বছর তিনি ব্রিটেনে প্রবেশ করেছিলেন।

আমীন বলেন, আমি ভেবেছিলাম যুক্তরাজ্যই আমার চূড়ান্ত গন্তব্য হচ্ছে, কিন্তু এখন রুয়ান্ডা যাওয়ার চিঠি পাওয়া আমার জন্য খুবই দুঃসংবাদ ও বিপজ্জনক!

দুই বছর আগে যুক্তরাজ্য সরকার দুইটি ফ্লাইটে ১৩০ জন শরণার্থী প্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাতে চেয়েছিলো আর রুয়ান্ড বিলটি যখন পাশ হলো তখন ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, গত পাঁচ বছরে অবৈধ পথে ব্রিটেন প্রবেশ করা শরণার্থী প্রত্যাশীর সংখ্যা প্রায় ৪০ হাজার। বিপুল সংখ্যক এই শরণার্থীদের রুয়ান্ডা পাঠাতে হলে যুক্তরাজ্যকে প্রায় তিন শতাধিক ফ্লাইট পরিচালনা করতে হবে।

মানবাধিকার সংগঠন ও ব্রিটিশ আইনজীবীদের বিরোধিতার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, নৌকা দিয়ে ব্রিটেনে আসা না থামা পর্যন্ত, শরণার্থী প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে।

একাত্তর/আরএ
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করলেই মিলবে আর্থিক প্রণোদনা। যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গতি আনতে রাজ্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন এই প্রণোদনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর